সুনামগঞ্জে মাইক্রোবাস উল্টে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ২০:০৭
অ- অ+

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মাইক্রোবাস উল্টে লাভলু শিকদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে পাগলা বাজার সংলগ্ন ডাবর সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার আরিয়ারা গ্রামের বদিয়ার শিকদারের ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি মাইক্রোবাস উপজেলার ডাবর সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মধ্যখানে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা লাভলু শিকদারের মৃত্যু হয়।

জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ আমির উদ্দিন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৭জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেওয়ারিশ কুকুর অপসারণে রুল, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের
পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যদের মানবিক তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের নিকট হস্তান্তর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা