লন্ডন থেকে দেশে ফিরলেন তামিম

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২০, ১৮:২২
অ- অ+

পেটের ব্যথার চিকিৎসার জন্য গত ২৫ জুলাই লন্ডন গিয়েছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। সেখানে ডাক্তার দেখিয়ে শনিবার সকালে দেশে ফিরেছেন তিনি। শনিবার সকাল ৮ টা ৫৫ মিনিটে এমিরেটসের ফ্লাইটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তামিম। প্রায় মাসখানেক ধরে পেটের ব্যথায় ভুগছেন তিনি।

জানা গেছে, লন্ডনে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন তামিম। পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্ট হাতে পেতে আরও ৫-৬ দিন সময় লাগবে। তাই তামিম ওই সময় আর লন্ডনে না থেকে দেশে ফিরে এসেছেন।

তবে, চিকিৎসকের মতামত নিয়েই তামিম দেশে ফিরেছেন। এখন রিপোর্ট পাওয়ার পর চিকিৎসক জানাবেন আসলে কী হয়েছে? সেই অনুযায়ী চিকিৎসা চলবে। যদি তার আবার লন্ডন যাওয়ার দরকার পড়ে তাহলে যাবেন। না হয় দেশে থেকেই লন্ডনের চিকিৎসকের প্রেসক্রিপশন মেনে চিকিৎসা চালাবেন।

(ঢাকাটাইমস/১ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মেধার অগ্নিপরীক্ষা ও অন্তর্ঘাতের রাজনীতি: সুপারিশপ্রাপ্তদের নিয়োগ-বঞ্চনা কি গভীর ষড়যন্ত্র?
জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
দেশের বিভিন্ন অঞ্চলে পাঁচ দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
তিতুমীরে ছাত্রদলের দুই গ্রুপের বিরোধ, সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিককে মারধর