চীন সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছিল ভারত!

লাদাখের গালওয়ান উপত্যকায় চীনের সঙ্গে সংঘর্ষের পরেই ভারতীয় নৌসেনা বড় পদক্ষেপ নিয়েছিল বলে দেশটির সরকারি সূত্রে দাবি করা হয়েছে।
সরকারি সূত্রে খবর, গালওয়ান সংঘর্ষের পরেই দক্ষিণ চীন সাগরে একটি যুদ্ধজাহাজ পাঠায় ভারত। ওই সাগরের অধিকাংশ অংশই নিজেদের বলে দাবি করে বেইজিং। সেখানে অন্য দেশের যুদ্ধজাহাজের উপস্থিতি নিয়েও আপত্তি রয়েছে তাদের। কিন্তু মার্কিন নৌসেনা সেখানে বেশ কয়েকটি জাহাজ মোতায়েন রেখেছে।
ভারতের সরকারি সূত্রের খবর, ভারতীয় যুদ্ধজাহাজটি মার্কিন নৌসেনার সঙ্গে যোগাযোগ রাখছিল। এই কৌশলের ফলও মেলে। কূটনৈতিক স্তরে ওই জাহাজের উপস্থিতি নিয়ে আপত্তি জানায় চীন।
সরকারি সূত্রের খবর, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে মালাক্কা প্রণালী ও যে পথ দিয়ে চীনা নৌসেনার জাহাজ ভারত মহাসাগরে ঢোকে সেখানেও যুদ্ধজাহাজ পাঠানো হয়েছিল। নৌসেনা সূত্রের দাবি, মালাক্কা প্রণালীতে চীনা নৌসেনার উপরে নজরদারির জন্য শিগগির স্বয়ংক্রিয় ডুবোজাহাজ এবং বেশ কিছু সেন্সর মোতায়েন করবে দিল্লি।
(ঢাকাটাইমস/৩১আগস্ট/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































