নতুন মিউজিক ভিডিওতে জিনিয়া জিনি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৫৪
অ- অ+

সম্প্রতি সাভারের চুনার চরের বিভিন্ন লোকেশনে নির্মিত হলো মিউজিক ভিডিও ‘তুই যে আমার প্রানো বন্ধু’। ফারজানা ববির কথায় গানটির সুর ও সংগীত করেছেন এ আর রনি। গানটিতে কন্ঠ দিয়েছেন রিকু রাফি।

মিউজিক ভিডিওটিতে মডেল হিসাবে ছিলেন জিনিয়া জিনি ও ফারহান রাব্বি। ভিডিওটি পরিচালনা করেছেন এ আর রনি।

মডেল ও অভিনেত্রী জিনিয়া জিনি বলেন, ‘গানের কথা অসাধারণ। গানটি শুনে মিউজিক ভিডিওতে কাজ করতে রাজি হয়েছি। অনেক পরিশ্রম করে কাজটি করেছি। আমার বিপরীতে মডেল হিসাবে দারুণ কাজ করেছে ফারহান রাব্বি। আশা করছি দর্শকরা মিউজিক ভিডিওটা ভালো ভাবে নিবেন।’

পরিচালক এ আর রনি বলেন, ‘লো একটা গানের মিউজিক ভিডিও নির্মাণ করলাম। জিনিয়া ও রাব্বি দুজনের রসায়নটা ভালো ছিল। আমি গানটি নিয়ে আশাবাদী।’

ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন পে স্কেলে বেতন নির্ধারণ হবে অনলাইনে, লাগবে যেসব তথ্য
৯/১১-এর ২৫ বছর, এক মঞ্চে ট্রাম্প-বুশ-ক্লিনটন-ওবামা-বাইডেন
বায়তুল মোকাররমে আজ থেকে মাসব্যাপী ইসলামী বইমেলা