আলম শুভর কথায় সাহির-অঙ্কিতার গান

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মার্চ ২০২২, ২১:০৭| আপডেট : ১৭ মার্চ ২০২২, ২১:০৮
অ- অ+

প্রথমবারের মতো বাংলাদেশের নাটকের গানে কণ্ঠ দিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী সারেগামাপা-এর চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। ‘কী করে বলবো তোকে শিরোনামের গানটিতে জনপ্রিয় সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আভরাল সাহিরের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তিনি৷

আভরাল সাহিরের সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ। জনপ্রিয় পরিচালক মহিদুল মহিমের পরিচালনায় ‘কী করে বলবো তোকে’ নাটকে একই শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সাহির ও অঙ্কিতা। নাটকটিতে জুটি বেঁধেছেন জোভান আহমেদ ও তানজিন তিশা।

গানটি নিয়ে গীতিকার এম এ আলম শুভ বলেন, ‘ওপার বাংলার অঙ্কিতা খুবই ভালো একজন কণ্ঠশিল্পী। আমাদের বাংলা নাটকের গানে তাকে পেয়ে আমরা খুশি৷ আশা করছি আমাদের গানটি দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’

আভরাল সাহির বলেন, ‘আমি খুব যত্ন করে সুর ও সংগীত করেছি৷ গানটিতে যৌথ ভাবে আমিও গেয়েছি। সব মিলিয়ে ভালো একটি কাজ পেতে যাচ্ছে দর্শক-শ্রোতা৷ অঙ্কিতা বেশ ভালো গেয়েছেন৷’ ২৪ মার্চ নাটক এবং পরে আলাদা ভাবে গানটি সুলতান এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ পাবে বলে জানা গেছে৷

ঢাকাটাইমস/১৭ মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধে ইরাকের ক্ষতি ৬ হাজার কোটি ডলার
অভিজিৎ দীপকে আবারও আটক