নোয়াখালীতে ৬০০ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ আগস্ট ২০২২, ১৯:২৮
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে আবদুর রহিম (৪৫) ও নুরুল ইসলাম (৫০) নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬০০ ইয়াবা, মাদক বিক্রির নগদ ৬২ হাজার টাকা, ৪টি মোবাইল ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হচ্ছেন, ছয়ানী ইউনিয়নের তৈয়বপুর গ্রামের সৈয়দ আহমদের ছেলে আবদুর রহিম ও লক্ষণপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নুরুল ইসলাম।

পুলিশ জানায়, মাদকদ্রব্য উদ্ধারের অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল থেকে বেগমগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একাধিক দল। অভিযানচলাকালে সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদে খবর পেয়ে ছয়ানী এলাকা থেকে এলাকার মাদক কারবারি রহিম ও নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের সাথে থাকা মোটরসাইকেলের একটি ব্যাগে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য, নগদ টাকা, মোবাইলগুলো জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা মাদক ব্যবসার পাশাপাশি এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক ও হত্যাসহ একাধিক ঘটনায় করা মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় আরও একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
মবের শাসনের বদলে আইনের শাসনে ফিরতে হবে: সাইফুল হক
কালারস মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন চিত্রনায়িকা প্রিয়মনি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা