গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের পর বাতিল করতে পারবে না জামুকা: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৩:০৬| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ১৪:২৬
অ- অ+

যাচাই-বাছাইয়ের পরও গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের বাতিল করতে পারবে না জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল—জামুকা।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি এবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

হাইকোর্ট এই রায়ে উল্লেখ করেন, গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদেরকে সাব কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে তাদের গেজেট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার কোনো এখতিয়ার জামুকার নেই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ ধারায় অর্পিত ক্ষমতা বলে গেজেট বাতিলের ক্ষমতা জামুকার নেই। সে কারণেই ২০১৬ সালের ৭ এপ্রিল সিদ্ধান্তটি বাতিল করেন। ‌‌

২০০৩ সালে সরকার গঠিত ৭ সদস্যের একটি যাচাই-বাছাই কমিটি ৪৭২ জন মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়ন করেন। কমিটির সুপারিশের আলোকে পরবর্তীতে ২০০৫ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় রিট আবেদনকারী ২২ জনকে নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেন এবং মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় সম্মানী ভাতা প্রদান করে আসছেন ।

কিন্তু কিছু অতি উৎসাহী ব্যক্তির স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের কারণে ওই নৌ-কমান্ডো মুক্তিযোদ্ধাদেরকে আবারো যাচাই-বাছাইয়ের আওতায় আনা হয় এবং তার পরিপ্রেক্ষিতে ২২ জন রিট আবেদনকারীসহ ২৪ জন নৌ কমান্ডো মুক্তিযোদ্ধার জন্য ২০১৬ সালের ৭ এপ্রিল (৩৫ তম সভায়) জামুকা একটি সিদ্ধান্ত গ্রহণ করে। মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৩৫তম সভায় (৭ এপ্রিল, ২০১৬) গৃহীত ওই সিদ্ধান্তটি বাতিল করে রায় দেন হাইকোর্ট।

(ঢাকাটাইমস/৫জানুয়ারি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিবির কি ওসমান হাদিকে ‘জাতির পিতা’ বানাতে চায়? ফেসবুকে রাশেদের প্রশ্ন
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন উপজেলা
খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে: সংসদে আমির হামজা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা