মহিউদ্দিন রনির মনোনয়ন বাতিল, জানুন কারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫
অ- অ+

ঢাকা-১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া মহিউদ্দিন রনির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার বিকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

মহিউদ্দিন রনি জানান, তার মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি। কারণ হিসেবে তাকে জানানো হয়েছে, নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এক শতাংশ স্থানীয় ভোটারের স্বাক্ষর জমা দেওয়া হলেও সেগুলোর সত্যতা যাচাই করতে গিয়ে ১০ জনের মধ্যে দুইজন স্থানীয় ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। এ অভিযোগের ভিত্তিতেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ফ্যাসিস্ট পালিয়ে গেলেও তার দোসররা প্রতিটি বিভাগেই লুকিয়ে আছে। তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

মহিউদ্দিন রনি আরও বলেন, মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন এবং এ বিষয়ে আপিলের কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাল নাই বিশেষ প্রাণীর, ছাল বদলে দিলে সে বাঘ হয় না!
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বছরের শেষ চার মাসে ৬ ছুটি, কোন মাসে কতদিন জানুন
দেশের ৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা