প্রায় ৬০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৩| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯
অ- অ+

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে প্রায় ৬০ লাখ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত তল্লাশির সময় তাঁর কাছে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া যায়। পরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে টাকার বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তবে বেলাল উদ্দিন প্রধান দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৫০ লাখের কিছু বেশি। তিনি বলেছেন, ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে টাকা বহন করছিলেন।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। একইসাথে টাকা বহনের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, আটক বেলাল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া। তার বাবার নাম দবিরুল ইসলাম। আটক জামায়াত নেতা জেলার সালন্দর ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।

আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদে বেলাল স্বীকার করেছে, তার ল্যাগেজে পঞ্চাশ লাখের বেশি প্রায় ৬০ লাখ টাকা রয়েছে। এসব টাকা তিনি ব্যবসার কাজের জন্য নিয়ে যাচ্ছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করা হয় আপনি কিসের ব্যবসা করেন? তখন বেলাল উদ্দিন জানিয়েছেন, তিনি গার্মেন্টস ব্যবসার সঙ্গে জড়িত।

আটক জামায়াত নেতার এসব বক্তব্য যাচাই-বাছাই করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একইসঙ্গে ভোটের মাঠে এসব কালো টাকা ছড়ানো হচ্ছিলো কি-না তাও যাচাই-বাছাই চলছে।

(ঢাকাটাইমস/১১ ফেব্রুয়ারি/এসএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা