পোষা প্রাণীদের চিকিৎসা সেবা কেন্দ্র
‘অ্যানিমেল ক্লিনিক’ উদ্বোধন করলেন তারেক রহমান

পোষা প্রাণীদের একটি চিকিৎসা সেবা কেন্দ্র ‘অ্যানিমেল ক্লিনিক’ এর উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার রাজধানীর বনানীতে এই ক্লিনিকে গিয়ে বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান।
অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছে।
প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, এখান (ক্লিনিক) থেকে বিনা মূল্য চিকিৎসা সেবা, প্রাথমিক স্বাস্থ্য সেবার পরামর্শ দেবে পশু চিকিৎসকরা। ক্লিনিক পরিদর্শনকালে প্রতিটি বিভাগ ঘুরে ঘুরে দেখেন বিএনপি চেয়ারম্যান। একটি কক্ষে গিয়ে অসুস্থ বিড়ালের খোঁজ-খবর নেন। তাকে নিজেই মায়া করেন এবং কোলে নিয়ে আদর করেন। তিনি আশা প্রকাশ করেছেন, এই প্রতিষ্ঠানটি দেশের প্রাণী-পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফ্রি অ্যানিমেল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে। এই পরিদর্শনকালে অ্যানিমেল ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়কারী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমান গুলশানের নিজের কার্যালয়ে যান। সেখানে তিনি সারাদেশের দলীয় প্রার্থী ও এলাকার নেতাদের সঙ্গে ফোনে কথাবার্তা বলে নির্বাচনের পরিবেশ সম্পর্কে জানেন এবং দিক নিদের্শনা দেন।
জেবি
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































