টাঙ্গাইলে ৭টি আসনের বিএনপি, একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনের মধ্যে সাতটিতে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে জয়ী হয়েছেন বিএনপি বিদ্রোহী (স্বতন্ত্র প্রার্থী)।
টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী): বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম ১,৫৪,৫৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী আব্দুল্লাহেল কাফি পেয়েছেন ৯২,৭৮১ ভোট।
টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর): বিএনপির আব্দুস সালাম পিন্টু ধানের শীষ প্রতীকে ১,৯৪,৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াত প্রার্থী হুমায়ুন কবির পেয়েছেন ৫৭,৫১৬ ভোট।
টাঙ্গাইল-৩ (ঘাটাইল): স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী মো. লুৎফর রহমান খান আজাদ মোটরসাইকেল প্রতীকে ৯০,৭৫৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী ওবায়দুল হক নাসির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৮,০৯৯ ভোট।
টাঙ্গাইল-৪ (কালিহাতী): বিএনপি প্রার্থী লুৎফর রহমান মতিন ধানের শীষ প্রতীকে ৯১,৫৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী পেয়েছেন ৫৩,৫৭৪ ভোট।
টাঙ্গাইল-৫ (সদর): বিএনপির প্রার্থী সুলতান সালাহউদ্দিন টুকু ধানের শীষ প্রতীকে ১,২৯,৯৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামী প্রার্থী আহসান হাবিব মাসুদ পেয়েছেন ৭৮,৫১৫ ভোট।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার): বিএনপির প্রার্থী রবিউল আওয়াল লাভলু ধানের শীষ প্রতীকে ১,৮৯,২০৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী প্রার্থী ডা. এ কে এম আব্দুল হামিদ পেয়েছেন ৮৭,৯০৪ ভোট।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ ধানের শীষ প্রতীকে ১,৪১,৩১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামায়াত প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন পেয়েছেন ৭০,০৫১ ভোট।
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল): বিএনপির প্রার্থী আহমেদ আযম খান ধানের শীষ প্রতীকে ১,১৫,১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী সালাহউদ্দিন আলমগীর রাসেল পেয়েছেন ৭৫,৩৭৩ ভোট।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে টানা বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত চলে। নির্বাচন সুষ্ঠু করতে প্রায় ১৯ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন কনে। ৮ টি আসনে ৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। টাঙ্গাইলের ১২টি উপজেলা নিয়ে গঠিত ৮টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪২৭ জন। এর মধ্যে মহিলা ভোটার ১৬ লাখ ৭১ হাজার ১৯৮ জন এবং পুরুষ ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৮২২ জন। এবার নতুন ভোটার ছিল ১ লাখ ৮৭ হাজার ৫২৬ জন। (ঢাকা টাইমস/১৩ ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































