অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদের ভাই আব্দুল লতিফের ইন্তেকাল

হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ফারুক আহমেদের ভাই মো. আব্দুল লতিফ (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল লতিফ গত ১৮ আগস্ট বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
আব্দুল লতিফ বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৈডালা গ্রামের বাসিন্দা। ক্রীড়াপ্রেমী, সংস্কৃতিমনা, সমাজসেবী ও ব্যবসায়ী হিসেবে এলাকায় তার বেশ পরিচিতি ছিল।
ভাই-বোনদের মধ্যে আব্দুল লতিফ ছিলেন চতুর্থ। তার তিন কন্যাসন্তান রয়েছে।
তার মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার রুহের মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































