হামের উপসর্গ নিয়ে আরও ১২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২৬, ১৮:৫৩
অ- অ+

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ১০ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া আরও ২ শিশুসহ মোট ১২ জন মারা গেছে। এসময়ে নতুন করে আরও ৯৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

রবিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩৯২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে এবং এখানে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া রোগীর সংখ্যা ৩৮। এছাড়া চট্টগ্রামে ১৯৫ জন, রাজশাহীতে ১২৪ জন এবং খুলনায় ৮২ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে।

মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় খুলনায় ৫ জন, রাজশাহীতে ৩ জন এবং চট্টগ্রামে ২ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অন্যদিকে ঢাকা ও ময়মনসিংহে ১ জন করে মোট ২ জন মারা গেছেন ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত দেশে মোট ৭ হাজার ৬১০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এবং ল্যাব পরীক্ষায় ৯২৯ জনের শরীরে এ ভাইরাসের উপস্থিতি মিলেছে। এ সময়ে সন্দেহজনক হামে মোট ১১৩ জন এবং নিশ্চিতভাবে হামে ১৭ জনসহ সর্বমোট ১৩০ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে হাসপাতালের পরিস্থিতিও বেশ চাপপূর্ণ; গত ২১ দিনে ৫ হাজার ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৩৮০ জন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে: টুকু
রাজশাহীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি 
যশোরে ২ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা
আইনমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মাহবুবুর রহমানকে অব্যাহতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা