হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় সারা দেশে হাম আক্রান্ত হয়ে ৩ জন এবং উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৩ জন এবং হামের উপসর্গ থাকা রোগীর সংখ্যা ১ হাজার ২৭৬ জন।
১৫ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হাম এবং উপসর্গ নিয়ে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৭৩ জনে। এই সময়ে সারা দেশে হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৮৫৬ জন। আর উপসর্গ পাওয়া গেছে ৩৪ হাজার ৬৬২ শিশুর দেহে।
এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ হাজার ৩৪৮ জন।
এদিকে, হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে ৩ এবং বরিশালে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মাইনউদ্দিন খান জানান, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩২ শিশু ভর্তি হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন ৭৪টি শিশু। দেড় মাসে সেখানে মারা গেছে ২০ শিশু।
এদিকে, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২ শিশু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১০টি শিশু ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৩৫ জন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































