মানিকগঞ্জে বাসের ধাক্কায় মা-মেয়ে নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪
অ- অ+

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মা-মেয়ে নিহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শিবালয় উপজেলার পয়লা গ্রামের আরফান আলী শেখের মেয়ে ছনিয়া (২৬) তার শিশুকন্যা জান্নাত (১০ মাস)।

জানা যায়, ছনিয়া মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে মাস্টার্সের ছাত্রী ছিলেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ছনিয়া তার ১০ মাসের সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ডে এলে উল্টো দিক থেকে আসা 'গোল্ডেন লাইন পরিবহন'-এর একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ছনিয়া ও জান্নাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ছনিয়াকে মৃত ঘোষণা করেন এবং চিকিৎসাধীন অবস্থায় শিশু জান্নাতও মারা যায়।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘাতক বাসটিকে আটক করে থানায় নেওয়া হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা ও মামলা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে প্লাস্টিকের গোডাউনে আগুন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৯
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের