জামালপুরে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের অনশন 

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৩
অ- অ+

জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সহকারী শিক্ষক নিয়োগে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া অনশন করছেন ৫১ জন প্রার্থীরা।

মঙ্গলবার বেলা ১১ টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বারান্দায় কর্মসূচি করছেন অনশন কর্মসূচি পালন করেছেন।

অনশনকারীরা জানান,' জামালপুর জেলায় ১৩৬ জন সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে সুপারিশ প্রাপ্ত হন। এরমধ্যেই ৮৪ জনকে নিয়োগ পত্র দেওয়া হয়। দ্বিতীয় ধাপে গত সোমবার আরো একজনকে নিয়োগ পত্র দেওয়া হয়। এতে এখনো বঞ্চিত রয়েছেন ৫১ জন। তারা চূড়ান্ত নিয়োগপত্র পাওয়ার দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন।

নিয়োগ না পাওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে জানায়।

এদিকে এই ৫১ জন প্রার্থীর নথি নিয়ে প্রাথমিক অধিদপ্তরের গিয়ে কাজ করছেন বলে জানায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলী এহসান।

(ঢাকা টাইমস/২৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামিন মেলেনি, রিমান্ড শেষে কারাগারে মেজর আখতারুজ্জামান
সেপ্টেম্বরে ৪৪২ সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত
তিন সপ্তাহের ঘরেই লেপার্ড দুটির কেটে গেল ৯ বছর!
খুলনায় চা খেতে বেরিয়ে গুলিতে নিহত কমিউনিস্ট পার্টির নেতা