বগুড়ায় চোরাই ৯৪ স্মার্টফোনসহ গ্রেপ্তার ৮

বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ১৫:৫৪
অ- অ+

বগুড়ার ধুনটে দোকানের তালা ভেঙে চুরি হওয়া ৩৫ লাখ টাকা মূল্যের ৯৪টি স্মার্টফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে ধুনট বাজার পৌরসভার ইছামতি ডিজিটাল কমপ্লেক্সের প্রথম তলায় ‘মাসুদ টেলিকম’ নামের দোকানে চুরির ঘটনা ঘটে। প‌রে চোরাই মোবাইল এবং জ‌ড়িত‌দের গ্রেপ্তা‌রের পর বৃহস্প‌তিবার দুপুর ১২টায় বগুড়া পু‌লিশ সুপা‌রের কার্যাল‌য়ে এক প্রেস বিফিং‌য়ে বিষয়‌টি জানান বগুড়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপা‌র (ক্রাইম এন্ড অপস) হুসাইন মোহাম্মদ রায়হান।

গ্রেপ্তাররা হলেন— চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানার সৈয়দপাড়া এলাকার আল আমিন (৩০), বাকলিয়া এলাকার আক্কাস আলী (৩৫), কোতোয়ালীর ইসমাইল ফয়েজো রোড এলাকার হৃদয় (৩৪), নরসিংদীর রায়পুরার চর মদিনা নগরের ইমরান (৩০), ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চকবাস মোল্লাবাড়ী এলাকার ইয়াসিন আরাফাত (৩৮), কুমিল্লার চান্দিনার নওয়াবপুরের রবিউল ইসলাম (৩৩), মুরাদপুরের কামাল্লার আলাউদ্দিন (২৫) ও লালমাইয়ের নুরপুরের ইসরাফিল রহমান (২৭)।

প্রেস ব্রিফিং অ‌তিরিক্ত পু‌লিশ সুপার হুসাইন মোহাম্মদ রায়হান ব‌লেন, বুধবার সকাল সোয়া ৮টার দিকে মার্কেটের নৈশপ্রহরী সুলতান হোসেন ৯-১০ জনকে পিঠে ব্যাগ নিয়ে মার্কেট থেকে বের হতে দেখেন। পরে দোকানে গিয়ে তালা ভাঙা ও মালামাল এলোমেলো দেখতে পেয়ে তিনি বিষয়টি দোকান মালিককে জানান। এ ঘটনায় দোকান মালিক মাসুদ রানা ধুনট থানায় মামলা করেন। প‌রে বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের নির্দেশনায় এবং শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামস-ই-তাবরীজের সহযোগিতায় ধুনট থানার ওসি আতিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান শুরু করে।

তি‌নি ব‌লেন, চোর চক্রটি বাসে করে ঢাকার দিকে পালিয়ে যাচ্ছে এমন তথ্য পাওয়ার পর সিরাজগঞ্জ জেলা পুলিশের সহায়তায় যমুনা সেতু পশ্চিম টোল প্লাজায় শ্যামলী পরিবহনের বাসটিতে তল্লাশি চালানো হয়। এ সময় আটজনকে গ্রেপ্তার এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া ৯৪টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে। অধিকতর তদন্তের জন্য তাদের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান তিনি।

(ঢাকা টাইমস/১অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংস্কারের প্রভাবে দেশের পুঁজিবাজারে বাড়ছে বিদেশি বিনিয়োগ
বান্দরবানে তুমব্রু সীমান্তে বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ
যানজট নিরসনে বৃত্তাকার সড়কের নির্মাণকাজ দ্রুত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
World Teachers Day and the Hope for Universal Quality Education