টঙ্গীতে মোবাইল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩১| আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩২
অ- অ+

টঙ্গীর গাজীপুরা পশ্চিমপাড়া এলাকায় মোবাইল চুরির সন্দেহে রানা মিয়া (৩৫) নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (৩ অক্টোবর) টঙ্গীর এরশাদ নগরের দুই নম্বর ব্লকের মো. হানিফ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, টঙ্গীর এরশাদ নগরের দুই নম্বর ব্লকের মো. হানিফ মিয়ার বাড়িতে শনিবার ভোর ৫টার দিকে কয়েকজন ভাড়াটিয়া ও বাড়ির ম্যানেজার মিলে অপর ভাড়াটিয়া রানা মিয়াকে মোবাইল চুরির সন্দেহে আটক করে। এরপর তাকে পিটিয়ে হত্যার পর দুপুর ১২টার দিকে স্থানীয় মেধাবিকাশ স্কুলসংলগ্ন লাভলী গার্মেন্টসের সামনের মাঠে লাশ ফেলে দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/৩অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূবাইলে প্লাস্টিকের গোডাউনে আগুন
হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৯
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের