বিমানবন্দরে আনসারের তৎপরতায় হারানো শিশু উদ্ধার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪০
অ- অ+

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একা ঘোরাঘুরি ও কান্নাকাটি করতে থাকা সাত বছরের এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

রবিবার রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজ-৬ নম্বর প্রবেশগেটে শিশুটিকে দেখতে পান দায়িত্বে থাকা আনসার সদস্য আমান উল্লাহ। তিনি শিশুটিকে নিজের হেফাজতে নিয়ে শান্ত করেন।

পরে বিষয়টি শিফট ইনচার্জ মো. কবির হোসেনকে জানানো হয়। তার নির্দেশনায় ড্রাইভওয়েতে দায়িত্ব পালন করা আনসার সদস্যরা হ্যান্ডমাইকিংসহ বিভিন্নভাবে শিশুটির স্বজনদের খোঁজ শুরু করেন।

প্রায় এক ঘণ্টার অনুসন্ধানের পর শিশুটির বোন ও তার স্বামীকে খুঁজে পাওয়া যায়। পরে এভসেক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিশুটিকে তার বোনের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবারের এ ঘটনায় দায়িত্ব পালনরত সদস্যরা শিশুটিকে নিরাপদে হেফাজতে নেওয়া থেকে শুরু করে স্বজনদের খুঁজে বের করা পর্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত