এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২| আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫
অ- অ+

রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল ও পেট্রল বোমা সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে এসআরবি-২ এর একটি বিশেষ দল। সেখানে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পৌঁছে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এসআরবি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আজ বিকালে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রল বোমা সদৃশ কিছু বস্তুর তথ্য পায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে এসআরবি-২ এর একটি বিশেষ দল ও এসআরবি বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে কয়েকটি বোমা সদৃশ বস্তু নিষ্ক্রিয় করে।

এরপর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানেও একই ধরনের কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া যায়। বর্তমানে এসআরবি-২ এর স্পেশাল কোম্পানির একটি দল ঘটনাস্থল নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে।

এসআরবির পক্ষ থেকে বলা হয়েছে, বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুগুলো পরীক্ষা করে প্রয়োজনীয় নিষ্ক্রিয়করণ কার্যক্রম পরিচালনা করবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত