তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৮
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকার অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ২২ জন, শেরেবাংলা নগর থানার ১৩ জন, মোহাম্মদপুর থানার ২৩ জন, আদাবর থানার ১০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৩ জন এবং হাতিরঝিল থানার ৩ জন রয়েছেন।

ডিএমপি তেজগাঁও বিভাগ জানায়, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
সিরাজগঞ্জে সার মজুতের কারণে জামায়াত নেতার পদ বাতিল 
ফের বাড়ল এলপিজির দাম, ১২ কেজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকা
১৭ বছর ধরে লিমনের চলাচল নিয়ন্ত্রণে শিকল, প্রয়োজন চিকিৎসা ও সহায়তা