তেজগাঁও বিভাগে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ অক্টোবর ২০২৬, ২২:২৫
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

একইদিন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান ঢাকাটাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন।

তেজগাঁও বিভাগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানায় ২৩ জন, শেরেবাংলা নগর থানায় ৪ জন, মোহাম্মদপুর থানায় ২৭ জন, আদাবর থানায় ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন এবং হাতিরঝিল থানায় ৭ জন রয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত