হকার বসতে পারেনি গুলিস্তানে, বিপুল পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ১১:৩১| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৪:৪০
অ- অ+

রাজধানীর গুলিস্তানে কর্মদিবস শেষে হকার বসার নতুন পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকনের ঘোষণা করা এই পরিকল্পনা মানা হবে না-এমন ঘোষণা দিলেও সকালে হকাররা পণ্য নিয়ে এসেও অবস্থা বেগতিক দেখে বসেনি।

তবে গুলিস্তান এলাকায় হকাররা জটলা করে আছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তাদের সংখ্যা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আছে বিপুল সংখ্যক পুলিশ।

গুলিস্তানে ফুটপাতের পাশাপাশি মূল সড়কে চলে আসতো হকারদের অবস্থান। আর পণ্য কিনতে আসা ক্রেতাদের চাপে সড়কে যান চলাচলও বিঘ্নিত হতো অনেকাংশেই। কিন্তু রবিবার কর্মদিবস শুরুর দিন এই ভোগান্তি দেখা যায়নি।

গত ১১ জানুয়ারি মেয়র খোকন জানান, হকাররা কেবল সাপ্তাহিক ছুটির দিন এবং কর্মদিবস শেষে সন্ধ্যা সাড়ে ছয়টার পর ফুটপাতে পণ্য নিয়ে বসবে। হকারদের সংগঠন হকার্স ফেডারেশনের সঙ্গে বৈঠক করেই এই পরিকল্পনা ঘোষণা করেন মেয়র। রবিবার থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন হবে বলেও ঘোষণা করেন তিনি। তবে আগের দিন হকারদের অন্য একটি সংগঠন হকার্স ইউনিয়ন জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করে এই পরিকল্পনা না মানার ঘোষণা দেয়।

ওই বিক্ষোভে হকার নেতারা বলেন, রবিবার আগের মতোই সকালে পণ্য নিয়ে আসবেন হকাররা। বাধা দেয়া হলে নগর ভবনের সামনে অবস্থানের ঘোষণাও দেয়া হয় এই বিক্ষোভে।

এই ঘোষণা অনুযায়ী সকাল নয়টার দিকে গুলিস্তানের বায়তুল মোকাররমের আশেপাশে, জিরো পয়েন্ট, বঙ্গবন্ধু এভিনিউ, গোলাপশাহ মাজার এবং আন্ডারপাসের পাশেপাশে অল্প কিছু হকার পণ্য নিয়ে এসেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন দেখে তারা আর বসেননি। দোকান গুটিয়ে নিয়ে তারা উঠে যায় ধীরে ধীরে।

সকাল থেকেই পুলিশের বিপুল সংখ্যক সদস্য প্রতিটি মোড়েই সতর্ক অবস্থানে থাকে। থানার পুলিশের পাশাপাশি সেখানে আছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ।

পীর ইয়ামেনী মার্কেটের সামনে প্যান্ট নিয়ে এসেছিলেন হকার মোফাজ্জল হোসেন। কিন্তু অবস্থা বেগতিক দেখে সটকে পড়েন তিনি পণ্য নিয়ে। ঢাকাটাইমসকে মোফাজ্জল বলেন, ‘নেতা কইছিলেন দোকান নিয়া বসতে। কে কি করবো দেখবোনে। কিন্তু নেতারই তো খবর নাই। পুলিশ আমগো ধইরা নিয়া গেছে ছাড়ানোর লোক নাই।’

ঢাকাটাইমস/১৫জানুয়ারি/জিএম/ডব্লিউবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিকুঞ্জের কুখ্যাত ‘গাঞ্জা রিফাত’ গ্রেপ্তার
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে, সমাহিত করা হবে সংসদ প্রাঙ্গণে
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ওমান-কাতারসহ ৫ দেশে ইরানের হামলা, বাড়ছে যুদ্ধের শঙ্কা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা