এক ক্লাসে ১০ লাখ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:২১| আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৫:৪০
অ- অ+

বাংলাদেশে দশ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে ডিজিটাল অনলাইন ক্লাসের জন্য সময় ঠিক করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, এই ক্লাসটি হবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন ক্লাস।

রবিবার রাজধানীর কারওয়ানবাজারের জনতা টাওয়ারে আইসিটি পার্কে ডিজিটাল শিক্ষা বিস্তারে এক চুক্তি সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রতিষ্ঠানগুলো হলো আইসিটি ডিভিশন, রবি ও দেশের বৃহত্তম অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান- টেন মিনিট স্কুল।

এই চুক্তির ফলে ঘরে বসেই ক্লাস করা যাবে। চুক্তিতে সই করা রবি আজিয়াটা লিমিটেডের ভাইস-চেয়ারম্যান ইকরাম কবির ঢাকাটাইমসকে বলেন, ‘টেন মিনিট স্কুলের কাজটি হচ্ছে সহজেই বাসায় বসে ভর্তি পরীক্ষার প্রস্তুত গ্রহণ করা। অর্থাৎ আপনি যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান তাহলে আপনাকে কষ্ট করে বাইরে কোচিং করতে হবে না। সহজেই আপনি বাসায় বসে নিজ নিজ বিষয়ের উপর ক্লাস করতে পারবেন। আগে আপনি ফেসবুক চালালে যে সময় নষ্ট হতো, এখন আর সে সময় নষ্ট হবে না। আপনি সহজেই সময়কে কাজে লাগাতে পারবেন।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ, টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক।

প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে একটি জাতির অন্যতম স্তম্ভ হিসেবে বিবেচজনা করা হয়। তাই স্বাভাবিকভাবেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মানসম্মত ডিজিটাল শিক্ষা উপকরণ একটি গুরত্বপূর্ণ অনুষঙ্গ’।

টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও সায়মান সাদিক জানান, আমাদের কাজ হচ্ছে তরুণদের হাতে সঠিক কন্টেট পৌছে দেয়ার মাধ্যমে ইন্টারনেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করা।

ওবির সিসিপিও মতিউল ইসলাম নওশাদ বলেন, ‘রবির অগাধ বিশ্বাস তরুণ প্রজনোমর ভবিষ্যত দাঁড়িয়ে আছে ডিজিটাল প্রযুক্তি কাজে লাগানোর উপর। এজন্যই কর্পোরেট দায়বদ্ধতার অংশ হিসেবে টেন মিনিট স্কুলের প্রতি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি।’

(ঢাকাটাইমস/১৫জানুয়ারি/এমও/ডব্লিউবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা