আমি যৌথ প্রযোজনার ছবির বিরুদ্ধে না: নাদের

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ মার্চ ২০১৭, ০৮:২৯
অ- অ+

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র- তিন মাধ্যমেই কাজ করেছেন। রাজনীতিতেও সমান সক্রিয় তিনি। সম্প্রতি শেষ হয়েছে তার পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’চলচ্চিত্রের কাজ। জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটি নিয়ে বেশ আশাবাদী তিনি। ছবিটির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি শিগগিরই সারা দেশে মুক্তি দেওয়া হবে। এ ছবির বিভিন্ন বিষয় নিয়ে ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে কথা বলেছেন নাদের চৌধুরী। সাক্ষাৎকার নিয়েছেন শাহজালাল রোহান।

আপনার বর্তমান কাজ সম্পর্কে জানতে চাইছি।

‘মেয়েটি এখন কোথায় যাবে’নামের একটি চলচ্চিত্রের পরিচালনার কাজ শেষ করেছি সম্প্রতি। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও চিত্রনায়িকা জলি ।

ছবির গল্পটা নিয়ে কিছু বলুন?

জনপ্রিয় ঔপন্যাসিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মিত। গল্পটি আসলে একটি হিন্দু মেয়েকে নিয়ে, যার পরিবার খুব রক্ষণশীল। ধর্ম বিসর্জন দিয়ে সে কিংবা তার পরিবার কিছুই করবে না। কিন্তু যে মুসলিম ছেলেটি তাকে ভালোবাসে, সে যেকোনো মূল্যে পেতে চায় তাকে। এ কাহিনীকে কেন্দ্র করেই মূলত ছবির গল্প। একটা পর্যায়ে মেয়েটির ওপর জোর খাটায় ছেলেটি।

তারপর?

আসলে সমাজে নারীর অবস্থান, তা সে ইসলাম, হিন্দু, খ্রিষ্ট কিংবা বৌদ্ধ- যে ধর্মেরই হোক একই রকম। একটা উদাহরণ দিই, একটা মুসলিম ছেলে যদি চারটি বিয়ে করে, আর কোনো নারী একটা থেকে ‍দুটি বিয়ে করে, তাহলে সমাজ তাকে কোন চোখে দেখে। সমাজ ছেলেটিকে কিছুই বলে না। মূলত এ ছবিতে মেয়েটির ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক একটি ঘটনা তার জীবনে ঘটেছে। তখন মেয়েটিকে সমাজ কোন চোখে দেখেছে, এটি দেখা যাবে এ ছবিতে।

আপনার ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবির শিল্পী তালিকায় প্রথম সারির অনেকের সমাবেশ দেখা যাচ্ছে, আজকালকার ছবিতে যা তেমন একটা দেখা যায় না।

ঠিকই বলেছেন। আসলে কাহিনীর প্রয়োজনেই সব গুণী শিল্পীর এই সমাবেশ। পবন মাঝির চরিত্রে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু। এখানে তাকেই আমার পারফেক্ট মনে হয়েছে। কে নাটকের শিল্পী, আর কে চলচ্চিত্রের শিল্পী- এ এগুলো ভেবে শিল্পী নির্বাচন করিনি। চরিত্রের প্রয়োজনে যাকে যেখানে প্রয়োজন তাকেই এনেছি। ফলে মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, সুব্রত, কাজী শিলাসহ অনেকেই আছেন ছবিতে।

ছবিতে ফজলুর রহমান বাবুর স্বকণ্ঠে একটি গান রয়েছে। এর আগে ‘মনপুরায়’ তার গাওয়া গান বেশ জনপ্রিয় হয়। সেখান থেকেই কি প্রভাবিত হয়েছেন?

দেখুন, পবন মাঝি মনের সুখে গান গায়। চরিত্রটি করছেন বাবু ভাই, আবার বাবু ভাইয়ের গানের গলাও চমৎকার। অন্য কোনো শিল্পীর গানে ঠোঁট মেলানোর চেয়ে বাবু ভাইয়ের স্বকণ্ঠে গান চরিত্রটি আরো বেশি বাস্তবানুগ করে তুলেছে। ছবির পরিকল্পনায় সেভাবেই ভাবা হয়েছে।

ছবির নামকরণ নিয়ে কিছু বলুন।

সত্যি কথা বলতে, বাণিজ্যিক ছবির নামকরণ করেন এমন অনেকে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ নামটি রাখতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি একটা কথাই বলব, এই নামে যদি ইমদাদুল হক মিলনের উপন্যাস জনপ্রিয় হতে পারে, চলচ্চিত্রও সফল হবে।

এখন তো হরদম যৌথ প্রযোজনার ছবি হচ্ছে। আপনি কী ভাবছেন?

প্রয়োজনের তাগিদেই যৌথ প্রযোজনার ছবি নির্মিত হচ্ছে। আমি এর বিরুদ্ধে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু আবেগ দিয়ে চললে হবে না। দেশের সিনেমা হলগুলো টিকিয়ে রাখতে হলে ছবি লাগবে। ছবি রিলিজ না দিলে ওরা ছবি পাবে কোথায়। হল মালিকদের খরচ না উঠলে তারা হল বন্ধ করে দিতে বাধ্য হবে। সে ক্ষেত্রে যৌথ প্রযোজনা হোক কিংবা দেশীয়, ছবি বানাতে হবে, মুক্তি দিতে হবে। দেশের ঐতিহ্য-সংস্কৃতিনির্ভর ছবি তো বানানো হবেই। আমার কাছে যেটা মনে হয়, দেশীয় প্রযোজনার পাশাপাশি যৌথ প্রযোজনায়ও ছবি হোক। এখনকার যুগে দরজা বন্ধ না করে দিয়ে খুলে রাখাই উত্তম। সবাইকে প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে। তাতে ভালো ছবি উপহার পাবে দর্শক।

(ঢাকাটাইমস/৬মার্চ/এসজেআর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনাকে ভারত থেকে পুশইন করে দেশে ফেরানোর আহ্বান বিএনপি নেতার
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকা রেঞ্জ ডিআইজি
উদ্ভূত পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা
১২ ঘণ্টা অবরুদ্ধ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খাবার কেড়ে নিয়ে সমালোচনায় আন্দোলনকারীরা