ভেনিসে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ১৮:০৫
অ- অ+

বিএনপির ভাইস চেয়ারম্যান অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া করেছে ইতালির ভেনিসে বসবাসরত ঢাকা বিভাগের জাতীয়তাবাদী দলের সমর্থকবৃন্দ।

শনিবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত শোক সভায় কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে ও শফিকুল হাসানের পরিচালনায় শুরুতেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন- আব্দুল হাকিম, জাহাঙ্গীর আলম, মুক্তার হোসেন, আব্দুল হালিম প্রমুখ।

শোক সভায় কামরুজ্জামান বাবু বলেন, মুন্সীগঞ্জের কৃতিসন্তান সফল সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মৃত্যুতে আমরা শোকাহত। বিএনপি ও দেশের সাধারণ মানুষ একজন দেশপ্রেমিক যোদ্ধাকে হারালো। বাংলাদেশকে স্বাধীন করতে গিয়ে নিজের জীবনবাজি রেখে দেশকে স্বাধীন করা এ বীরযোদ্ধা নিজ কর্মে বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের মাঝে।

(ঢাকাটাইমস/১০নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম, অবস্থা গুরুতর
উড়ন্ত সূচনা থেকে অবিশ্বাস্য পতন, জয়ের ম্যাচ হাতছাড়া টাইগারদের
ভোরে হাইতির মুখোমুখি হচ্ছে ব্রাজিল, টিভি-মোবাইলে দেখবেন যেভাবে
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা