ভৈরবে চোলাই মদসহ আট মাদক কারবারি আটক

কিশোরগঞ্জের ভৈরবে ৫০৫ লিটার চোলাই মদসহ আট মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার রাতে ভৈরব পাওয়ার হাউজের সুইপার কলোনিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন মৃত হিরালালের ছেলে অলোক রায় (৩৫), মেয়ে ঝর্ণা রানী (৪০), মৃত মানিক লালের ছেলে কাজল লাল (৩০), মৃত মনা রবিদাসের ছেলে জনি রবিদাস (১৯), ভানু বাজপোরের ছেলে সঞ্জিব বাজপোর (২০), গাজীপুরের-কামালপাড়ার এলাকার মৃত হেয়ামত আলীর ছেলে মো. শরাফত আলী (৫০), ভৈরবপুর উত্তরপাড়ার এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রুবেল মিয়া (৪২), অষ্টগ্রাম উপজেলার আজমপুরের সুরুজ মিয়ার ছেলে মো. সাদির মিয়া(৫০)।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়ার হাউজ কলোনিতে এই অভিযান চালানো হয়। অভিযানে আটকৃতদের কাছ থেকে ৫০৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক দাম দুই লাখ দুই হাজার টাকা।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
(ঢাকাটাইমস/২৬নভেম্বর/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































