গোপালগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জের কাশিয়ানীতে ফিরোজ মোল্যা (৪২) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোরে উপজেলার এম এ খালেক ডিগ্রি কলেজ মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ফিরোজ মোল্যা কাশিয়ানী উপজেলার চর পিঙ্গলীয়া গ্রামের মৃত আলেব মোল্যার ছেলে। সে পেশায় একজন কাঠমিস্ত্রি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, ভোরের দিকে ফিরোজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে কাশিয়ানী এম. এ খালেক ডিগ্রি কলেজ মাঠে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
সকালে মাঠের মধ্যে ফিরোজ মোল্যার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরও জানান, নিহতের মাথা ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।
ঢাকাটাইমস/৭ডিসেম্বর/প্রতিনিধি/এমআর
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












