কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২০, ১৮:৪৯
অ- অ+

কুষ্টিয়ায় মাসব্যাপী বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১ মার্চ) কুষ্টিয়া হাইস্কুল মাঠে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভাপতি শারমিন আক্তার।

এ সময় সভাপতি শারমিন আক্তার বলেন, মেলা থেকে প্রাপ্ত অর্থ পুলিশের নারী সদস্যদের চিকিৎসা, লেখাপড়া ও মানবিক খাতে ব্যয় করা হবে।

উপস্থিত ছিলেন- কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, গোলাম সবুর, আজাদ রহমান, পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভাপতি কানিজ ফাতেমা নিলা প্রমুখ।

বাণিজ্যমেলায় প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা। মেলায় দেশি-বিদেশি পণ্যের শতাধিক স্টলের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য হরেক রকম রাইড ও খাদ্য পণ্যের স্টল রয়েছে।

পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, ‘পুনাকের আয়োজনে এ বাণিজ্যমেলা শুরু হয়েছে। মেলায় নাগরিকরা যাতে সুস্থ বিনোদনের মধ্যে কেনাকাটাতে পারেন তার সুব্যবস্থা রয়েছে।

(ঢাকাটাইমস/১মার্চ/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সংলাপে এনসিপির ‘শর্ত’ বলতে কিছু ছিল না: মাহদী আমিন
নারীদের দক্ষতা উন্নয়নে  "শী-স্কিলস" কর্মসূচির উদ্বোধন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি
ভোলায় ৩১ কেজি গাঁজা ও হুইস্কিসহ আটক ১
ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়