কামরাঙ্গীরচরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ মার্চ ২০২০, ১০:৩১
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীচরের বড়গ্রাম এলাকায় বাকপ্রতিবন্ধী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। সাত বছর বয়সী শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ওই শিশুটির পরিবার জানায়, প্রতিবন্ধী শিশুটি পরিবারের সঙ্গে কামরাঙ্গীরচরে একটি টিনসেট বাড়িতে ভাড়া থাকত। শুক্রবার রাত আটটার দিকে মেয়েটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা রাত দুইটার দিকে বাড়ি কাছে একটি স্থানে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। সে সময় শিশুটি কাঁদছিল। পরে পরিবারের সদস্যরা রাত পৌনে তিনটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

জানতে চাইলে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত এবিএম মশিউর রহমান ঢাকাটাইমসকে বলেন, আমি এ ঘটনা সম্পর্কে কিছু জানিনা। তবে খোঁজ নেওয়ার জন্য লোক পাঠাচ্ছি।

ঢাকাটাইমস/০৭মার্চ/এএ/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৬ মেগা প্রকল্প
অনলাইনে কূটনীতিকের ভুয়া পরিচয়, বাংলাদেশিদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩, আহত ১