করোনা: ছয় মাস বিনামূল্যে চাল দেবে মমতা সরকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ০৯:০৪
অ- অ+

করোনাভাইরাস আতঙ্কে প্রভাব পড়েছে স্বাভাবিক জনজীবনে। সেজন্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্য দেবে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। শুক্রবার একথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে এই চাল দুই টাকা কেজি দামে রেশন দোকান থেকে কিনতে পারতেন রাজ্যের মানুষ।

বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৪৯ জন এবং নিহত হয়েছেন ৫ জন।

এমন অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, করোনাভাইরাস নিয়ে পরিস্থিতি সামাল দিতে রেশন দোকান থেকে ৭ কোটি ৮৫ লক্ষ মানুষকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বিনামূল্যে চাল-গম দেওয়া হবে।

এদিন কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ফের বঞ্চনার অভিযোগ করেন মমতা। তিনি বলেন, কেন্দ্রের থেকে কোনো সাহায্য মিলছে না। স্টেট ইমারজেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে সোমবার থেকে। যারা স্বেচ্ছায় করোনার জন‍্য সাহায্য করতে চান তারা এই ফান্ডে সাহায্য করতে পারেন।

ঢাকা টাইমস/২১মার্চ/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গন্ধর্ব্যপুর পানি শোধনাগার প্রকল্পে আর্থিক জটিলতা, পরামর্শক নিয়োগ ওয়াসার
বাংলাদেশে যাত্রা শুরু করল ইন্দোনেশিয়ার জনপ্রিয় আইসক্রিম ও বাবল টি ব্র্যান্ড Ai-CHA
এলজি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর বাংলাদেশ ব্রাঞ্চ এলজি অ্যাম্বাসেডর চ্যালেঞ্জে ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা
কারাবন্দী ডা. দীপু মনি, স্বামীর জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা