ভোট দিতে পারেননি জাপা প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ মার্চ ২০২০, ১৬:৪৩
অ- অ+

ঢাকা-১০ উপনির্বাচনে সব কেন্দ্র থেকে জাতীয় পার্টির এজেন্টদের সরকারি দলের নেতাকর্মীরা বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি। এছাড়া প্রার্থী হাজী মো. শাহজাহানকে লাঞ্ছিত করা হয়েছে এবং তিনি একাধিক কেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার ঢাকা-১০ আসনের উপনির্বাচনের এই প্রার্থী ভোট দিতে যান। তিনি অভিযোগ করেন, ‘জরিনা সিকদার ভোটকেন্দ্রে, জিগাতলা কুইন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে আমাকে লাঞ্ছিত করে বের করে দেয়া হয় এবং আমার ছেলেকেও বের করে দেয়া হয়।’

জাপা প্রার্থী বলেন, ‘নির্বাচন কমিশনে মৌখিক অভিযোগ করেছি। লিখিত অভিযোগের প্রস্তুতি নিচ্ছি।’

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যেই ঢাকা-১০ এবং আরও দুটি আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে শনিবার। করোনা আতঙ্কে ভোটার উপস্থিতি খুবই কম।

(ঢাকাটাইমস/২১মার্চ/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খামেনির শেষ বিদায়ে অংশ নিয়েছেন ৪ কোটির বেশি মানুষ
নতুন হাসপাতালের অনুমোদন ১৩ উপজেলায়, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি
শিগগির জুলাই জাদুঘর খুলে দেওয়া হবে: সংস্কৃতিমন্ত্রী
বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা