করোনার ফান্ডে এক কোটি দিলেন নানা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ৩১ মার্চ ২০২০, ১০:০১
অ- অ+

ভারতে করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গড়েছেন একটি তহবিলও। সেখানে মন খুলে দান করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মোদি। সেই আহ্বানে সাড়া দিয়ে ইতোমধ্যে অক্ষয় কুমার, হৃত্বিক রোশনসহ অনেক তারকা মোটা অংকের অর্থ দান করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো প্রবীণ অভিনেতা নানা পাটেকরের নাম।

বলিউড সূত্রে খবর, করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ তহবিল ‘পিএম কেয়ার্স’-এ ৫০ লাখ টাকা দান করেছেন নানা। একইসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর তহবিলে দিয়েছেন আরও ৫০ লাখ। সোমবার বর্ষীয়ান এই অভিনেতা নিজেই টুইটারে একথা জানান। সেইসঙ্গে লকডাউনের সময়ে ভক্তদের ঘরে থাকার এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন।

এর আগে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিলে ২৫ কোটি টাকা দেয়ার কথা ঘোষণা করেন বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। হৃত্বিক দেন ২০ লাখ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বরুণ ধাওয়ান ও কার্তিক আরিয়ানরাও। এছাড়া পিছিয়ে নেই দক্ষিণী তারকারাও। করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড় অংকের আর্থিক সাহায্য করেছেন প্রভাস, মহেশ বাবু ও পবন কল্যাণ।

ঢাকাটাইমস/৩১মার্চ/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদত্যাগের খবরে তোলপাড়, এক বাক্যে যা বললেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
স্পিকার দেশে ফিরলেই পদত্যাগপত্র দিতে পারেন রাষ্ট্রপতি
এজলাসে নারী আইনজীবীর মাথা ফাঁটানো সেই বিচারকের ব্যাপারে যে সিদ্ধান্ত নিল মন্ত্রণালয়
বিডার দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা