মেয়ের মা হচ্ছেন ‘অবিবাহিত’ কেটি

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২০, ০৯:১৯
অ- অ+

বিয়ের আগেই মা হতে চলেছেন তুমুল জনপ্রিয় মার্কিন পপ গায়িকা কেটি পেরি। কিন্তু কেটির গর্ভে ছেলে নাকি মেয়ে? এক সপ্তাহ ধরে এই রহস্যটা জিইয়ে রেখেছিলেন। অবশেষ জানালেন, তিনি এবং তার ব্রিটিশ প্রেমিক অভিনেতা অরল্যান্ডো ব্লুম কন্যাসন্তানের অভিভাবক হতে চলেছেন। একটি মজার ছবি দিয়ে ইনস্টাগ্রামে এই খুশির খবরটি শেয়ার করেছেন কেটি।

প্রেমিক অরল্যান্ডোর গোটা মুখে কেকের পিংক ক্রিম মাখিয়ে গায়িকা কেটি তার মেয়ে হওয়ার খবর পোস্ট করেছেন। যদিও ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান’-এর অভিনেতা অরল্যান্ডোর মুখ তাতে ঢেকে যায়নি। একেবারে কান অবধি চওড়া হাসিতেই প্রমাণ, তারা ভীষণ খুশি। ছবির ক্যাপশনে কেটি লিখেছেন, ‘বিশ্ব চালায় মেয়েরা।’ ছবির পোস্টস্ক্রিপ্ট, ‘ইসট আ গার্ল।’

মার্চের শুরু দিকে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেছিলেন কেটি পেরি। টুইটারে ‘নেভার ওর্ন হোয়াইট’ নামে তার অ্যালবামের ভিডিও প্রকাশ করে গায়িকা জানিয়েছিলেন, তিনি মা হতে চলেছেন। অভিনেতা অরল্যান্ডোও ইনস্টাগ্রামে বেবি-বাম্পসহ কেটির একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার বাচ্চারা বড় হচ্ছে।’ সঙ্গে দিয়েছিলেন হার্টের ইমোজি।

গত বছরের ভালোবাসা দিবসের এনগেজমেন্ট সেরেছিলেন কেটি ও অরল্যান্ডো জুটি। চলতি বছরের গ্রীষ্মেই জাপানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ছিল তাদের। যদিও করোনাভাইরাসের মহামারীর কারণে সেই দিন পিছিয়ে দেয়া হয়েছে। বিয়ের নতুন তারিখ কবে ঠিক করা হয়েছে সে ব্যাপারে অবশ্য এখনও কিছু জানাননি তারা।

ঢাকাটাইমস/০৫এপ্রিল/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাকরিচ্যুত ফরিদা কীভাবে এখনো ডিএমপির যুগ্ম কমিশনার?
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ৮৩৯
জামালপুরে জানালা দিয়ে পানি চাইল শিশুরা, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ
শুধু অবকাঠামো নয়, শিক্ষার গুণগত ও মানবিক উন্নয়ন করতে হবে: ডেপুটি স্পিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা