গফরগাঁওয়ে বল্লমের আঘাতে বৃদ্ধ নিহত

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২০, ২০:২০
অ- অ+

ময়মনসিংহের গফরগাঁওয়ে বল্লম দিয়ে আঘাত করে ৬০ বছরের এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে বুধবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের লামকাইন গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম আসাদুল শেখ ওরফে কাঞ্চন (৬০)। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়। খবর পেয়ে ঘটনার পরপরই গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী ও পাগলা থানার ওসি শাহীনুজ্জামান খান ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানার মধ্য লামকাইন গ্রামের শেখ বাড়ি এলাকার মৃত কফিল উদ্দিন শেখের ছেলে আসাদুল শেখ ওরফে কাঞ্চনের সাথে প্রতিবেশী মৃত আব্দুল বারেক শেখের ছেলে নয়ন, কাজল ও কাদিরের জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় প্রতিপক্ষের লোকজন অতর্কিতে কাঞ্চন শেখকে বল্লম দিয়ে আঘাত করে। এতে কাঞ্চন শেখ ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় পুলিশ নয়ন, কাজল, কাদির, উজ্জ্বল, রুনা, ফাতেমাকে আটক করেছে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান খান জানান, জমি সংক্রান্ত বিরোধেই এ হত্যার ঘটনা ঘটেছে। হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করা হয়েছে। পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।

(ঢাকাটাইমস/১৩মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালি নেওয়ার প্রলোভন, মিশরে নিয়ে নির্যাতন ও দেহব্যবসায় বাধ্য করার অভিযোগ, মূলহোতা গ্রেপ্তার
পাঁচ জেলায় আনসার-ভিডিপির উদ্যোগে ২ হাজারের বেশি গাছের চারা রোপণ
বগুড়ার শেরপুরে ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ