আলফাডাঙ্গায় ৩৫৭ কৃষকের মাঝে সার বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ১১:১০
অ- অ+

পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ২০১৯-২০ পাট উৎপাদন মৌসুমে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নে ৩৫৭ জন কৃষকের মাঝে রসায়নিক সার বিতরণ করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোসা. নূরী বেগম।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউরিয়া- ৬ কেজি, টিএসপি- ৩ কেজি ও এমওপি- ৩ কেজি করে ৩৫৭ জন কৃষকের প্রত্যেকের মাঝে মোট ১২ কেজি করে এ সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা সাহানুর রহমান, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, ইউপি সদস্য ওয়াহিদুজ্জামান শিকদার, মকিবুল হাসান মক্কা ও সংরক্ষিত মহিলা সদস্য সুফিয়া বেগম প্রমুখ।

ঢাকাটাইমস/০৫জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদপুরে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, ৫২ জেলে আটক 
সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ, বিজ্ঞপ্তি নভেম্বরে
প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, জানা গেল কারণ
সারের ডিলার নিয়োগে অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে: মীর শাহে আলম