১৮ আগস্ট থেকে বিমানের ঢাকা-কুয়ালালামপুর ফ্লাইট চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৪:৩২| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৫:০৩
অ- অ+

করোনাভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট থেকে ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট হতে ঢাকা-কুয়ালালামপুর ঢাকা রুটে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও শুক্রবার) এবং কুয়ালালামপুর হতে ঢাকার উদ্দেশে (বুধ ও শনিবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত ও তথ্যসমূহ বিমান ওয়েবসাইটে পাওয়া যাবে। বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান ওয়েবসাইট: www.biman-airlines.com ও বিমান কল সেন্টার ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করতে বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩আগস্ট/এনআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষামন্ত্রী নিজের মেয়েকে ‘ব্রয়লার মুরগীর মতো’ বলেছেন: ছাত্রদল সম্পাদক
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নে ভুল, শিক্ষার্থীদের সুসংবাদ দিলেন শিক্ষামন্ত্রী
বিএফআরআইয়ের নতুন মহাপরিচালক ড. লতিফুল ইসলাম
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৯০
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা