মহেশপুর সীমান্ত থেকে চারজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩৫
অ- অ+

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চারজনকে আটক করেছে বিজিবি। সোমবার রাতে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন চট্টগ্রামের পাহাড়তলী এলাকার জুয়েল দাশ, সনজিত দাশ, রামসাগর দাশ ও ভোলার বোরহান উদ্দিন উপজেলার হাসাননগর এলাকার কৃষ্ণ দাশ।

মঙ্গলবার সকালে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক মোহাম্মাদ মেহেদী হাসান খান স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহেশপুরের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে কিছু ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছে, এমন খবরে অভিযান চালানো হয়। এসময় চারজনকে আটক করা হয়। তাদের বাড়ি চট্টগ্রাম ও ভোলায়। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আগস্টেই ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন
বৈঠক ফলপ্রসূ হয়েছে, শিগগিরই বাংলাদেশ সফর করবেন মার্কিন বিনিয়োগকারীরা
ভারতে নেওয়ার আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর
জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়: আতিকুর রহমান রুমন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা