ফরিদপুরে মা-ইলিশ শিকার, ৫৩ জেলে আটক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারের দায়ে ৫৩ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার গভীর রাতে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ফরিদপুর জেলা মৎস অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় জেলেদের কাছ থেকে ৯০ হাজার মিটার কারেন্ট জাল ও এক মন মা ইলিশ জব্দ করা হয়।
শনিবার সকালে আটক জেলেদের মধ্যে আটজনকে দুই মাস করে ও বাকিদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান।
ম্যাজিস্ট্রেট বলেন, আটকদের মধ্যে ছয়জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এছাড়াও উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয় এবং মা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
(ঢাকাটাইমস/৯অক্টোবর/কেএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































