ডিভোর্সের সঙ্গে খোরপোশ দাবি শ্রাবন্তীর, রোশন কী বলছেন?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০২১, ১১:২৬
অ- অ+

তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে সংসার করবেন না টলিউড নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নিজের সিদ্ধান্তে তিনি অনঢ়। গত ১৬ অক্টোবর তিনি ডিভোর্স চেয়ে কলকাতার আলিপুর আদালতে মামলা পর্যন্ত করেছেন। তবে শুধু ডিভোর্স নয়, সঙ্গে তিনি রোশনের কাছে খোরপোশও চেয়েছেন। সম্প্রতি নায়িকার আইনজীবী এই তথ্য প্রকাশ করেছেন।

তিনি জানিয়েছেন, ক্রিমিনাল প্রসিডিওর কোডের ১২৫ ধারা অনুযায়ী রোশনের কাছে ভরণপোষণের জন্য টাকা চেয়েছেন। কিন্তু এ প্রসঙ্গে রোশন কী বলেছেন? তিনি সংবাদমাধ্যমে বলেছেন, খোরপোষের মামলার কোনো কাগজপত্র আমার কাছে এসে পৌঁছায়নি। তাই এ বিষয়ে আমি এখন কিছু বলতে চাই না। যা বলার আমার আইনজীবী বলবেন।’

শ্রাবন্তীর বিরুদ্ধে রোশনের অভিযোগ বিস্তর। তিনি জানিয়েছেন, শ্রাবন্তী তাকে ‘সঙ্গমে অক্ষম’ বলে কটাক্ষ করেছেন তার ঘনিষ্ঠজনদের কাছে। তাকে নাকি চোর অপবাদও দিয়েছেন শ্রাবন্তী। যদিও এ বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে পরোক্ষ কাজিয়া থেকে আইন-আদালত। কোন দিকে এগোবে রোশন-শ্রাবন্তী সমীকরণ? সেটাই এখন দেখার।

যদিও রোশন চেয়েছিলেন, সংসারটা টিকে থাকুক। শ্রাবন্তীর সঙ্গে ফের একসঙ্গে থাকতে চেয়েছিলেন তিনি। স্ত্রীকে ফেরানোর জন্য গত জুলাইয়ে তিনি আদালতে মামলাও করেছিলেন। কিন্তু শ্রাবন্তীর সাফ কথা, তিনি আর রোশনের সংসারে ফিরবেন না। এ কারণেই ১৬ সেপ্টেম্বর আলিপুর আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করেন, সঙ্গে দাবি করেন ভরণপোষণ।

এদিকে টলিউডপাড়ায় গুঞ্জন, ব্যবসায়ী প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীকে নিয়ে দিব্যি দিন কাটছে শ্রাবন্তীর। তার সঙ্গেই নাকি চতুর্থ সংসার পাততে চান এই নায়িকা। সে কারণেই রোশনের কাছ থেকে ডিভোর্স পেতে মামলা করেছেন। এমনই ফিসফাস ইন্ডাস্ট্রির অন্দরে। ইতোমধ্যে নতুন প্রেমিক অভিরূপের সঙ্গে একাধিক বার বেড়াতে গেছেন নায়িকা। যদিও তাদের দুজনকে এখনও একসঙ্গে ক্যামেরায় বন্দি করতে পারেননি পাপারাৎজিরা।

প্রসঙ্গত, শ্রাবন্তী প্রথম বিয়ে করেন ২০০৩ সালে চলচ্চিত্র পরিচালক রাজিব বিশ্বাসকে। সেই সংসার ভাঙে ২০১১ সালে। প্রথম সংসারে নায়িকার এক ছেলে, নাম অভিমন্যু চট্টোপাধ্যায় ওরফে ঝিনুক। রাজিবকে ডিভোর্স দেওয়ার ছয় বছর পর ২০১৭ সালে মডেল কৃষেণ ব্রজকে বিয়ে করেন নায়িকা। এই সংসার টেকে মাত্র তিন মাস। দীর্ঘদিন আলাদা থাকার পর ২০১৯ সালের জানুয়ারিতে তাদের পাকাপাকি ডিভোর্স হয়।

ওই মাসেই এক ভগ্নিপতির মাধ্যমে রোশন সিংয়ের সঙ্গে পরিচয় হয় শ্রাবন্তীর। রোশন একটি বেসরকারি বিমান সংস্থার কেবিন ক্রু সুপারভাইজার, সঙ্গে জিমের ব্যবসাও রয়েছে। কিছুদিন সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৯ এপ্রিল তারা বিয়ে করেন। তবে গত বছরের দুর্গা পূজার আগে থেকে আলাদা থাকতে শুরু করেন রোশন-শ্রাবন্তী। এখন তাদের ডিভোর্স সময়ের ব্যাপার মাত্র।

ঢাকাটাইমস/১০সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেপ্টেম্বরে ঢাকা-কাঠমান্ডু রুটে ফিরছে ইউএস-বাংলা
বাসাবো থেকে ১১টি গ্রেপ্তারি পরোয়ানার পলাতক আসামি গ্রেপ্তার
শাহবাগে পৃথক স্থান থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার
চাপাতি ও সুইচ-গিয়ার চাকুসহ ‘কবজি কাটা’ গ্রুপের সদস্য গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা