নতুন ম্যাকবুক ল্যাপটপ আনল অ্যাপল

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১২:৫৪
অ- অ+

নতুন ডিজাইনে ম্যাকবুক প্রো ল্যাপটপ আনল অ্যাপল। ১৬ ইঞ্চির পাশাপাশি এবার ১৪ ইঞ্চির প্রো মডেল আনল অ্যাপল। এগুলোতে নতুন এম১ প্রো ও ম্যাক্স চিপসেটের পাশাপাশি দেওয়া হয়েছে আরও নতুন পোর্ট।

এইচডিএমআই পোর্ট ও এসডি কার্ড রিডার এবার ফিরিয়ে আনা হয়েছে ডিভাইসে। নতুন মডেলে চার্জিংয়ের জন্য যুক্ত হয়েছে ম্যাগ সেফ ৩ কানেক্টর। এবার থেকে ম্যাকবুক প্রো-এর ১৪ ও ১৬ ইঞ্চি ভ্যারিয়েন্ট দেখতে পাবেন ক্রেতারা। যার মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড থান্ডারবোল্ট পোর্টের সাপোর্ট।

অ্যাপল ইন্ডিয়া ওয়েবসাইটে বলা হয়েছে, এখন অর্ডার করা যাচ্ছে এই ডিভাইস। ক্রেতার হাতে আগামী ২৭-৩০ অক্টোবরের মধ্যে তা পৌঁছে যাবে। ১৪ ইঞ্চির ম্যাকবুক প্রো-এর ভারতে দাম শুরু হচ্ছে ১ লাখ ৯৪ হাজার ৯০০ রুপি থেকে।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল দিয়ে ভারত থেকে সাড়ে ৩ লাখ কেজি ইলিশ আমদানি
গাজীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা
জুরাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজবাড়ীতে ডিআইজি ইকবাল হোসেন, আইনশৃঙ্খলা নিয়ে দিলেন নানা দিকনির্দেশনা