সাবেক এমপি আউয়ালকে জামিন দেয়নি হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৫:১২| আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫:৪১
অ- অ+

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার এ বিষয়ে করা আবেদনের শুনানির পর বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

গত ১৬ মে পল্লবীতে আধিপত্য বিস্তার ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। মাশরাফি নামে তার ৭ বছরের একটি ছেলে রয়েছে। ঘটনার সময় সে তার বাবার সঙ্গে ছিল।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. সুমন ব্যাপারী ও মো. রকি তালুকদারকে গ্রেপ্তার করা হয়। সুমন ব্যাপারীকে যাত্রাবাড়ী থানার রায়েরবাগ এলাকা থেকে এবং রকিকে পল্লবী থানার স্কুল ক্যাম্প কালাপানি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার চারদিন পর ২০ মে র‌্যাব ভৈরবে অভিযান চালিয়ে সাবেক এমপি আউয়ালকে গ্রেপ্তার করে। তিনি রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে বাবা সাহিনুদ্দিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার আসামি।

ঢাকাটাইমস/২৬অক্টোবর/এআইএম/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির বক্তব্য সম্পূর্ন বেআইনি’
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী