১৫ হাজারের বেশি রুশ সেনাকে হত্যার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ মার্চ ২০২২, ১৭:৫৫
অ- অ+

গত এক মাসে রাশিয়ার ১৫ হাজারের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইউক্রেন।

মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

ওই বিবৃতিতে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত সৈন্যদের প্রাণহানি ছাড়াও রুশ সামরিক বাহিনীর ৫০৯টি ট্যাংক, এক হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধ যান ও ২৫২টি কামান ব্যবস্থাপনাও ধ্বংস করা হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের পক্ষ থেকে রুশ সেনা নিহতের দাবি করা হলেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয় না। আর যুদ্ধের কারণে আন্তর্জাতিক সংস্থাগুলোর পক্ষেও স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের সুযোগ নেই।

রাশিয়া বরাবরই ইউক্রেনের দাবি অস্বীকার করে আসছে। গত ২ মার্চ এক বিবৃতিতে নিজেদের ৪৯৮ সেনা নিহতের দাবি করেছিল রাশিয়া। পরে আর কোন তথ্য জানানো হয়নি।

পশ্চিমা গোয়েন্দা সংস্থার মতে, ইউক্রেনে প্রায় ১০ হাজারের বেশি রুশ সেনা নিহত হতে পারে।

(ঢাকাটাইমস/২২মার্চ/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
চাঁদাবাজি থেকে গুলিবর্ষণ—‘মতিঝিলের ত্রাস’ হিসেবে পরিচিত বাপ্পি ও চার সহযোগী গ্রেপ্তার
জুলাই আন্দোলনের প্রথম শহীদ সাংবাদিক হাসান মেহেদীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা