ঢাবিতে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের ৩৫ নেতাকর্মীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুন ২০২২, ২১:১৫| আপডেট : ০১ জুন ২০২২, ২১:২৮
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ ৩৫ নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার রুহুল কুদ্দুল কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল।

গত ২৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে ছাত্রদল-ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী ঢাবির শহীদুল্লাহ হল শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম।

(ঢাকাটাইমস/০১জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চতুর্থ শ্রেণি থেকে বইয়ে খেলাধুলা নামে নতুন অধ্যায়: ক্রীড়া প্রতিমন্ত্রী
লালবাগে বিভাগের অপরাধপ্রবণ এলাকায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪৬
নিখোঁজের পরদিন সুপ্রভাত মদকের পোড়ানো মরদেহ উদ্ধার 
অপহরণের ১৮ দিন পর ছয় বছরের বায়জিদ উদ্ধার