লোহাগাড়ায় অবৈধভাবে বালু উত্তোলন, সরঞ্জাম ধ্বংস

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২২, ১৭:০৩
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ ও মেশিন ও সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

উপজেলার পদুয়া পেঠান শাহের মাজারের পূর্ব পাশে হিন্দুপাড়া হাঙ্গর খাল এলাকায় রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্ল্যাহ।

এ সময় উপস্থিত ছিলেন- পদুয়া ইউপি চেয়ারম্যান হারুনর রশীদ, ইউপি সদস্য মো. এহসান, ইউপি সদস্য আমানুল হকসহ এলাকাবাসী।

নির্বাহী কর্মকর্তা শরীফ উল্ল্যাহ জানান, এলাকাবাসীর অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ ধ্বংস করে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৬জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা ইরানের
থানার পেছনে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বদলি কোতোয়ালি থানার ওসি
বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার পর আবার বাড়লো
জাপানে শক্তিশালী টাইফুন দুজুয়ানের তাণ্ডবে শত শত ফ্লাইট বাতিল, বন্ধ রেল চলাচল