সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব মাধবনের বিরুদ্ধে ধর্ষণের মামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ জুন ২০২২, ১৫:৫৫
অ- অ+

ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীর ব্যক্তিগত সচিব পিপি মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে দিল্লিতে মামলা হয়েছে।

এনডিটিভি জানায়, ২৬ বছর বয়সী এক নারী মাধবনের বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করে।

তার মতে, মাধবন তাকে চাকরি দেওয়ার কথা বলে প্রলুব্ধ করেছিল। এমনকি তাকে বিয়েরও প্রতিশ্রুতি দিয়েছিল।

এনডিটিভিকে দিল্লি পুলিশের এক কর্মকর্তা বলেন, ওই নারীর অভিযোগ তাকে ধর্ষণ করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আনলে তাকে ভয়াবহ পরিণতি ভোগের হুমকি দিয়েছিলেন অভিযুক্ত মাধবন।

দিল্লির দ্বারকার উপপুলিশ কমিশনার এম হর্ষবর্ধন বলেন, গত ২৫ জুন উত্তম নগর থানায় অভিযোগটি আসে। অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ধর্ষণ) ও ৫০৬ (ফৌজদারি ভীতিপ্রদর্শন) ধারায় একটি মামলা নথিভুক্ত করা হয়।

তবে মাধবন ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে বলে দাবি তার।

(ঢাকাটাইমস/২৮জুন/আরআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত
কাজী নজরুল ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী  
মূল্যবোধভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে সরকার কাজ করছে: মাহদী আমিন
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে মানবিক সেবায় গুলশান ট্রাফিক বিভাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা