নাইজেরিয়ায় নৌ দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ১৩:৫০
অ- অ+

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় একটি নদীতে নৌযান ডুবিতে ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় বুধবার শতাধিক নারী ও শিশুকে বহন করা নৌযানটির এক পাশ ভেঙ্গে গেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এক কর্মকর্তার বরাতে এএফপি বলেছে, একটি খামার থেকে কাজ করে ফিরে আসা যাত্রীদের বহন করা নৌযানটি কোকো-বেসি জেলার সোমেনাজি গ্রাম অভিমুখে যাওয়ার সময় রিভার নাইজারে তা দ্বিখণ্ডিত হয়ে ডুবে যায়।

এ জেলার রাজনৈতিক প্রশাসক ইয়াহায়া বেলো কোকো বলেন, নৌযানটিতে করে ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন করা হচ্ছিল। আমরা স্থানীয় ডুবুরিদের সহায়তায় ১০ জনের লাশ উদ্ধার করেছি। এ ঘটনায় এখনো আরো ১০ নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে অনুসন্ধান তৎপরতা অব্যাহত রয়েছে। নৌযান ডুবির ঘটনায় ৮০ জনেরও বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার ব্যাপারে মন্তব্য করার জন্য তাৎক্ষণিকভাবে ফেডারেল কর্মকর্তাদের পাওয়া যায়নি। অতিরিক্ত যাত্রী বহনের ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে নাইজেরিয়ার জলপথে প্রায়ই নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে হচ্ছে নতুন উপজেলা
খুচরার অভাবে ৮০ পয়সা বেশি দিয়ে সিগারেট কিনতে হচ্ছে: সংসদে আমির হামজা
ব্রাজিল হারবে ভবিষ্যদ্বাণী করা জার্মান অর্থনীতিবিদকে নেইমারের খোঁচা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা