সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:১১| আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২০:৩২
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশে দোকানে ঢুকে সাবেক এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম আব্দুল কুদ্দুস সরকার (৬০)।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল সরকার দেশীগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার দিকে দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার তার সার ও কীটনাশকের দোকানে বসেছিলেন। এ সময় ১০-১৫ জনের একটি দল অস্ত্র হাতে দোকানের ভেতরে ঢুকে তাকে গুলি করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দুর্বৃত্তরা পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (সর্বহারা পার্টি) সদস্য বলে জানিয়েছেন কয়েক স্থানীয়। তবে তাৎক্ষণিক এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলতে পারছি না। বিস্তারিত পরে জানানো হবে।

(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/এলএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাফরুলে চালকের মাথায় ইট মেরে মোটরসাইকেল ছিনতাই, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার
ব্যাংক হিসাবে আবগারি শুল্কের সীমা ৩ লাখ থেকে ৪ লাখ টাকা করার প্রস্তাব
মাসের শেষে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, ফায়ারের ১২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা