কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ০০:৫৭
অ- অ+

ঢাকার কেরানীগঞ্জে হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে কেরানীগঞ্জের জগন্নাথপুর এলাকায় হযরতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবয়স্থায় রাত পৌনে এগারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এদিন রাতে তাকে হাসপাতালে দেখতে যান ঢাকা-২ আসনের বিএনপি মনোনিত প্রার্থী আমানুল্লাহ আমান। এ সময় তিনি জানান, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়েছে। যারা নির্বাচন চায় না সেই লক্ষ্যেই নির্বাচনকে বানচাল করতেই নেতাকর্মীদের গুলি করা হচ্ছে।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ নেতার চিকিৎসা চলমান। ফলে শারীরিক পরিস্হিতি বলা যাচ্ছে না। তবে, এমন ঘটনায় আইনী ব্যবস্থাসহ দোষীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি৷

জানা গেছে, রাতে মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুইজন কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে লক্ষ্য করে গুলি করে। ঘটনার পরপরই তারা আবারও মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের অন্যায় না করার শপথ করালেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
হঠাৎ অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকু, সিসিইউতে ভর্তি
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা