জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১২:০৬
অ- অ+

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে ৭ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি ও লাইব্রেরি সায়েন্স শেষ পর্বের পরীক্ষাগুলো নির্ধারিত এই সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার বিস্তারিত রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

রুটিন দেখতে এখানে ক্লিক করুন

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আওয়ামী সরকারের আমলে জ্বালানি খাতের দুর্নীতির মাশুল এখন দিচ্ছে জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পূবাইলে ফজলুল হক মিলনকে মন্ত্রিসভায় রাখার দাবিতে দোয়া মাহফিল
শাহজালাল বিমানবন্দরে ৭৫ লাখ টাকার সোনাসহ আটক ২
ধউর-আশুলিয়া সেতু খুলছে বুধবার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা